বাইশারীতে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি -বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর সকাল ১০ টায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষী পদ দাস।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জামায়াত বি এনপি আবারও এদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা নিরহ মানুষদের পুড়িয়ে হত্যা,পুলিশ কে পিটিয়ে হত্যা করেছে। বিদেশীদের কাছে ধর্না ধরছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে। বি এনপি জামায়াত ক্ষমতায় আসার জন্য দেশে অবরোধ, হরতাল দিয়ে আবারও নৈরাজ্য সৃষ্টি করেছে।
এসরকারের আমলে পুরো বান্দরবান সহ নাইক্ষ্যংছড়িতে মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের আন্তরিকতায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি আগামীতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বাবু বীর বাহাদুর কে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাস্টার কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সাধারণ সম্পাদক ও জেলাপরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, দিলীপ বড়ুয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সুব্রত দাশ , দপ্তর সম্পাদক, আবুল কালাম মুন্না, জেলা আওয়ামী সাদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি , আবু তাহের কোম্পানি, দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ক্যানওয়ান চাক,জেলা আওয়ামীলীগের সদস্য বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন , ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক বাবু মংথোয়াইলা মার্মা নারী নেত্রী নুর জাহান ,ইউনিয়ন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক এস এন কে রিপন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মারমা, শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি ইরফান মাহবুব।
এসময় কর্মী সমাবেশে হাজারো নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































